বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

নান্দাইলে ১৬কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে মডেল মসজিদ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০১:০২:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮
  • ৭৬২ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পদক্ষেপে সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ শুরু হয়েছে। প্রতিটি মডেল মসজিদ নির্মাণ করতে ব্যয় হবে প্রায় ১৬ কোটি টাকা। জানাযায়, উক্ত মডেল মসজিদগুলোর ডিজাইন ও নির্মাণ স্থাপত্যশৈলী সহ অন্যান্য অবকাঠামো হবে আর্ন্তজাতিক মানসম্পন্ন। ইসলামী অনুশাসনের বিভিন্ন স্তর বিশেষে প্রতিটি মডেল মসজিদকে ঘিরে থাকবে নানা কিছু। থাকবে ইসলামীক লাইব্রেরী, গবেষণা কক্ষ, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম, শিশু শিক্ষা কার্যক্রম, পুরুষ ও মহিলাদের পৃথক নামাজ ঘর, অতিথি ও মেহমানদের জন্য থাকবে প্রয়োজনীয় আবাসন ব্যবস্থা, হজ্জ যাত্রীদের প্রশিক্ষনের ব্যবস্থা ছাড়াও ইত্যাদি সুবিধাসহ নির্মিত হবে মডেল মসজিদ কমপ্লেক্সগুলো। নান্দাইল উপজেলায় এমনি একটি মডেল মসজিদ নির্মিত হচ্ছে। গত ২রা অক্টোবর ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ ময়দানে আওয়ামীলীগের জনসভা ও প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নান্দাইল মডেল মসজিদ নির্র্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নান্দাইল উপজেলা সদর পৌরসভাস্থ পাছাপাড়া এলাকায় এক একর জমির উপর মসজিদটি নির্মিত হবে। তন্মধ্যে ৪০ শতক জমির উপর বিভিন্ন শাখা-প্রশাখা নিয়ে উক্ত মডেল মসজিদ কমপ্লেক্স ভবনটি গড়ে উঠবে। এর সার্বিক তত্বাবধানে রয়েছে বাংলাদেশ ইসলামীক ফাউন্ডেশন। স্থানীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ছোয়াঁ প্রতিটি গ্রামে-গঞ্জে পৌছে দিয়েছেন। জনগণ সেই উন্নয়নের নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

নান্দাইলে ১৬কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে মডেল মসজিদ

আপডেট সময় : ০১:০২:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮