রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়ায় পৃথক বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ীর মৃত্যু !

  • আপডেট সময় : ০১:১২:০৮ অপরাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কুষ্টিয়ায় পৃথক স্থানে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। মঙ্গলবার রাতে সদর উপজেলার কবুরহাট এবং দৌলতপুর উপজেলার মুসলিমনগর এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এসব ঘটনা ঘটে।কুষ্টিয়া মডেল থানার (ওসি) নাছির উদ্দিন বলেন, ‘রাতে সদর উপজেলার কবুরহাট মাদ্রাসাপাড়া জিকে ক্যানেলের পাশে দুইদল মাদক ব্যবসায়ীর গোলাগুলি চলছে। এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে এসআই মোস্তাফিজসহ ৪ পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ীর নাম জানার চেষ্টা চলছে।এদিকে, দৌলপুর থানার ওসি শাহ দারা খান জানান, রাত ৩টার দিকে দৌলতপুর উপজেলার মুসলিমনগর মাঠে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার দৌলতপুর হাসাপতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি জানান, নিহতের নাম মদন (৪৫)। তিনি সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের রিফাজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে।ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৯০০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

কুষ্টিয়ায় পৃথক বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ীর মৃত্যু !

আপডেট সময় : ০১:১২:০৮ অপরাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮