মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা

চুয়াডাঙ্গায় স্কুলছাত্র সুভাষ হত্যার ঘটনায় মামলা

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৭:৫৩ পূর্বাহ্ণ, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা শ্রী শ্রী তারকব্রক্ষ মহানমযজ্ঞ অনুষ্ঠান দেখতে এসে স্কুলছাত্র সুভাষের নিহতের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নিহতের পিতা গনেশ চন্দ্র সাধু খা বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন। নিহত স্কুলছাত্র সুভাষ কুমার সাধু খা চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬৩ আড়িয়া গ্রামের গিরিশনগর বাজার এলাকার গণেশ চন্দ্র সাধু খা’র বড় ছেলে ও এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
উল্লেখ্য, গত বুধবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে নিজ গ্রাম থেকে একটি আলমসাধুযোগে চাচাতো ভাই ও বন্ধুসহ ৮ জন চুয়াডাঙ্গা পৌর শহরের পান্না সিনেমা হল এলাকায় ৫ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠানে আসে স্কুলছাত্র সুভাষ। কয়েক ঘন্টা অনুষ্ঠান উপভোগ করলেও রাত ২টার পর থেকে সুভাষ নিখোঁজ হয়। বন্ধুরা অনেক খোজাখুজি করে না পেয়ে ভোরে ৫ জন বাড়ি ফিরে যায়। সকালে শহরের পান্না সিনেমা হলের পার্শ্ববর্তী প্রয়াত ডা. আলী আশরাফের বাড়ির পরিত্যক্ত একটি চৌবাচ্চার পাশে অজ্ঞাত কিশোরের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে তার বন্ধুরা সুভাষের লাশ সনাক্ত করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ

চুয়াডাঙ্গায় স্কুলছাত্র সুভাষ হত্যার ঘটনায় মামলা

আপডেট সময় : ১০:৩৭:৫৩ পূর্বাহ্ণ, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮