সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গায় এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৪:১৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
  • ৭৪৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সুভাষ কুমার সাধুখা (১৭) নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে শহরের সাহিত্য পরিষদের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত সুভাষ কুমার সাধুখা চুয়াডাঙ্গা সদর উপজেলার তেষট্টিআড়িয়া গ্রামের গনেশ চন্দ্র সাধুখার ছেলে।পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে সুভাষ চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হলের নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিতে বাড়ী থেকে বের হয়। এরপর সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সাহিত্য পরিষদের পাশ থেকে তার মরদেহ পাওয়া যায়।চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, সকালে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে সুভাষকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গায় এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

আপডেট সময় : ১০:৫৪:১৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮