শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীসহ ২৬ জন গ্রেপ্তার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:১২:০২ অপরাহ্ণ, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
  • ৭৮০ বার পড়া হয়েছে

মেহেরপুর সংবাদদাতা॥ মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১২টি হাতবোমা, ৪টি দেশীয় তৈরি হাসুয়া, তিনটি লোহার রড, ২৫ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি রবিউল ইসলাম, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসির নেতৃত্বে পুলিশের একাধিক টিম এসব অভিযানে অংশ নেন।
পুলিশ সুপারের কন্ট্রোল রুম এতথ্য নিশ্চিত করে জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে স্পেশাল পাওয়ার অ্যাক্টে পাঁচজন, বোমা ও নাশকতা মামলায় বিএনপির পাঁচজন ও জামায়াতের দু’জন এবং অন্যান্য মামলায় বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আসামিদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীসহ ২৬ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১২:০২ অপরাহ্ণ, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮