মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৮:১০ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
  • ৭৫৬ বার পড়া হয়েছে

ভারতীয় মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গত সোমবার পৃথক সময়ে পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত সোমবার রাত আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের মাঠ থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
এদিকে, একইদিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৪টি ভারতীয় শাড়ীসহ ২০৬৪টি বিভিন্ন প্রকার কুকারিজের মালামাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৩ হাজার ১শ’ টাকা।
অপরদিকে, সোমবার বিকাল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নিমতলা গ্রামের মাঠ থেকে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫শ’ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার মালামালের সর্বমোট মূল্য ২ লাখ ১৬ হাজার ৬শ’ টাকা। উদ্ধারকৃত মাদক ও বিভিন্ন প্রকার মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

আপডেট সময় : ১১:০৮:১০ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮