শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ঝিনাইদহে পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:২৫:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
  • ৭৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা এলাকা থেকে ৬১ পিচ ইয়াবাসহ উজির আলী (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আটক করা হয়। আটককৃত উজির আলী খাজুরা গ্রামের শফিউদ্দিনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে খাজুরা এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ উজির আলীকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ সুপার হাসানুজ্জামান এর নির্দেশে সদর থানার ওসি এমদাদুল হক শেখ এর নেত্বতে সদর উপজেলাকে মাদকমুক্ত করার জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে, ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বদনপুর গ্রাম থেকে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী গোলাম সরওয়ার (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে গোলাম সরওয়ারকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত সবেদ আলীর ছেলে। থানা সুত্রে জানা যায়, ওসি মহসীন হোসেন অভিযান চালিয়ে চলতি মাসে মাদকসহ বিভিন্ন মামলায় ৮ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১১:২৫:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮