সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১১:০৮ অপরাহ্ণ, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে বাড়িতে প্রবেশের রাস্তার উপর ইট রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো- আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আশরাফুল আলম (৪৫) ও আব্দুল আলমের ছেলে মোতুছির রহমান (২৮)। এ সময় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে এ ঘটনায় পারিবারের সদস্যরা অভিযোগ করে বলে, গতকাল বিকালে আশরাফুল আলম ও মোতুছিরের বাড়িতে চলাচলের রাস্তার উপর রেশারেশিবশত ইট রাখে আশরাফুল আলমের আপন স্বজন মৃত. মতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান (৫০) ও মিজানুরের ছেলে তারিক আজিজ (২২)। এ সময় চলাচলের রাস্তার উপর ইট রাখার প্রতিবাদ করতে গেলে দু’পক্ষের মধ্যে বাকবিত-ার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় মিজানুর ও তারিক হাসুয়া ও লাঠি দিয়ে আশরাফুল আলম ও মোতুছির রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ঘটনার সত্যতা নিয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিবারের পক্ষ থেকে কোন মামলা বা অভিযোগ করার ব্যাপারে কোন তথ্য জানা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

আপডেট সময় : ১২:১১:০৮ অপরাহ্ণ, শনিবার, ২০ অক্টোবর ২০১৮