বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০৮:২৮ অপরাহ্ণ, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
  • ৭৪৭ বার পড়া হয়েছে

গাঁজাসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার পৃথক অভিযানে পৃথক সময়ে এসকল মালামাল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের মাঠ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫শ’ টাকা মাত্র।

এদিকে, একইদিন শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৩৬টি ভারতীয় আইপন বেবীচেক, ৮ কৌটা টেভিন ট্যাবলেট, ৭৫টি বেটনোভেট ক্রীম, ৪২টি মেক্সসিক ইনজেকশন, ২০টি বয়জেক ট্যাবলেট, ৩৯৫টি সিরিঞ্জ এবং ৩৪৪টি বিভিন্ন প্রকার হোমিও ঔষধ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮৬ হাজার ৩৭৫ টাকা।
উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্যে ৮৯ হাজার ৮শ’ ৭৫ টাকা। উদ্ধারকৃত গাঁজা ও বিভিন্ন প্রকার মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস/ কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

আপডেট সময় : ১২:০৮:২৮ অপরাহ্ণ, শনিবার, ২০ অক্টোবর ২০১৮