শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

মেহেরপুরে ধর্ষন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীর আত্মসমর্পণ

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৩১:৫৪ অপরাহ্ণ, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
  • ৭৭২ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি ॥ ধর্ষন মামলায় যাবজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের নাফারুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল রবিবার দুপুরের দিকে নাফারুল মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। ২০১২ সালে শ্যামপুর গ্রামের মুর্শেদা খাতুন নামের এক মহিলাকে ধর্ষন করার অভিযোগে মুর্শেদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ২০০৩ এর ৯ (১) ধারার একটি মামলা দায়ের করেন। যার মামলা নং নারী ও শিশু ১৭০/১২। পরে ২০১৬ সালের ১ জুন মেহেরপুরের একটি আদালত নাফারুলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডাদেশ দেন। মামলা হওয়ার পর শ্যামপুর গ্রামের দোয়াত আলীর ছেলে নাফারুল দুবাই পাড়ি জমান। তার অনুপস্থিতিতে আদালত তাকে এ সাজা দেন। সম্প্রতি সে নিজ গ্রামে ফিরে আসার পর আদালতে আত্বসর্ম্পন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মেহেরপুরে ধর্ষন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীর আত্মসমর্পণ

আপডেট সময় : ১১:৩১:৫৪ অপরাহ্ণ, রবিবার, ৭ অক্টোবর ২০১৮