শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ঝিনাইদহে হত্যা মামলার আসামী খুন, গ্রেফতার-১

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৯:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
  • ৭৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামে মনিরুল ইসরাম (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ওই গ্রামের নাজির হোসেন মন্ডলের ছেলে। নিহতের পিতা জানান, মনিরুল ইসলাম ঢাকায় ট্রাক চালায়। বৃহস্পতিবার বিকেলে সে বাড়িতে আসে। রাত ১১ টার দিকে বাড়ির পাশের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিল মনিরুল ইসলাম। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঝিনাইদহ সদর থানার এস আই শিকদার মনিরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নামে হত্যা ও ডাকাতি মামলা আছে। ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পিতা নাজির মন্ডল বাদি হয়ে শুক্রবার সকালে ৭ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ঝিনাইদহে হত্যা মামলার আসামী খুন, গ্রেফতার-১

আপডেট সময় : ১১:৪৯:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮