শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

নান্দাইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৫২:২২ অপরাহ্ণ, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৮১ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পরিবারের লোকজন ঘাতক স্বামী মাতাব উদ্দিন ওরফে মাতু (৭৫)কে ঘরে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কাশিনগর আউটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন (৬৫) নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কাশিনগর আউটপাড়া গ্রামের মাতাব উদ্দিন ওরফে মাতুর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মাতাব উদ্দিন ওরফে মাতুর সাথে তার স্ত্রী আমেনা খাতুনের শনিবার ভোরে পারিবারিক বিষয় নিয়ে কাটাকটির এক পর্যায়ে স্বামী তার স্ত্রী আমেনা খাতুনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ঘাতক স্বাামীকে ঘরে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বাামী মাতাব উদ্দিন ওরফে মাতুকে আটক করে থানায় নিয়ে আসে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম মিয়া এ ব্যাপারে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নান্দাইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট সময় : ১০:৫২:২২ অপরাহ্ণ, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮