সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক ২

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২০:১৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৫৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও জেলা গোয়েন্দা পুলিশের অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দু’জনকে আটক করেছে। গতকাল শুক্রবার শহরের পৃথকস্থান থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- রেলপাড়ার কাজল (২৪) ও বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার ফিরোজ (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স রেলপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আব্দুল মজিদের ছেলে কাজলকে তার নিজ বসত বাড়ি থেকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারি দল। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সুমিরদিয়া গাইদঘাট এলাকার টিটু মিয়ার ইটভাটার সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বুজরুক গড়গড়ি মাদ্রাসা পাড়ার মৃত আলী মদ্দির ছেলে ফিরোজকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক ২

আপডেট সময় : ১০:২০:১৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮