সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

মোটরসাইকেলের ধাক্কা : ছিটকে পড়ে পথচারী নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:০৩:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৬২ বার পড়া হয়েছে

বাড়ি ফেরার পথে জয়রামপুর কাঁঠালতলা নামকস্থানে দুর্ঘটনা

নিউজ ডেস্ক: দামুড়হুদার জয়রামপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ফজলুর রহমান দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের মৃত রহমতুল্লার ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জয়রামপুর কাঁঠালতলা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের মৃত রহমতউল্লার ছেলে ফজলুর রহমান লোকনাথপুর থেকে করিমনযোগে বাড়ি ফিরছিলো। ফেরার পথে দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের জয়রামপুর কাঁঠালতলা নামকস্থানে করিমন থেকে নেমে চায়ের দোকানে যাওয়ার সময় রাস্তা পারাপার হতে গেলে চুয়াডাঙ্গার মাসুদ আলীর ছেলে আলামিন তার সুজুকি জিক্স-আর অনটেস্ট মোটরসাইকেল নিয়ে দর্শনার দিকে যাওয়ার সময় ফজলুর রহমানকে ধাক্কা দেয়। এতে সে পিচের রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফজলুর রহমানকে তাকে মৃত ঘোষণা করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

মোটরসাইকেলের ধাক্কা : ছিটকে পড়ে পথচারী নিহত

আপডেট সময় : ০৯:০৩:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮