সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গার হায়দারপুরে মাইক্রোবাস নিয়ে অপহরণ চেষ্টা

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:১২:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৪৭ বার পড়া হয়েছে

দু’অপহরণকারীকে গণধোলাই : পুলিশে সোপর্দ
নিউজ ডেস্ক:পূর্ব বিরোধের জের ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের জামিরুলকে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণের সময় দু’জনকে আটক করে গণধোলাই শেষে সদর থানা পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয় জনগণ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হায়দারপুর তালবাগান মোড়ে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানা হেফাজতে আটক দুই অপহরনকারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আটক দুই অপহরণকারী হলো- দশমাইল দশমী এলাকার মাহাবুব হক (৪০) ও তার অপর সহযোগী দ্রিপুল মিয় (৩২)। জানা যায়, দেনা পাওনা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হায়দারপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জামিরুলকে (৪৫) জোর করে মাইক্রোতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মাইক্রোর চালকসহ দুই অপহরণকারীকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে সদর থানা পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জণগণ। মাইক্রো চালকসহ আটককতৃরা হল- চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল গ্রামের দশমী এলাকার মৃত সামসুদ্দিন মন্ডলের ছেলে মাহাবুব ও ঝিনাইদহ ডাকবাংলা এলাকার মহরম আলীর ছেলে দ্রিপুল। পরে আটক দু’জনকে সদর থানা হেফাজতে নেয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক দু’জনের নামে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গার হায়দারপুরে মাইক্রোবাস নিয়ে অপহরণ চেষ্টা

আপডেট সময় : ০৯:১২:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮