রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

মেহেরপুরে অপহরণ মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

  • Nil Kontho
  • আপডেট সময় : ০১:০৫:৫৮ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৮১ বার পড়া হয়েছে

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরে একটি অপহরণ মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন জেল দিয়েছে আদালত।
গতকাল রবিবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: নুরুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে উভয়েরই ১০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে জেল দেওয়া হয়েছে।
দন্ডিতরা হলেন: সদর উপজেলার শ্যামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জামিরুল ইসলাম ও নিজাম উদ্দীনের ছেলে শাজাহান আলী। রায় ঘোষনার সময় জামিরুল ্ইসলাম আদালতে উপস্থিত ছিলেন এবং শাজাহান আলী পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১২ মার্চ সদর উপজেলার শ্যামপুর গ্রামের দয়াল নবীর মেয়ে রিমা খাতুনকে আসামিরা অপহরণ করে। এ ঘটনায় দয়াল নবী বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। মামলার নথি সাক্ষ্য ও নথি পর্যালোচনা করে বিচারক ওই রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে খন্দকার একরামুল হক হীরা আইনজীবীর দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

মেহেরপুরে অপহরণ মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ০১:০৫:৫৮ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮