রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

নাটোরে আরো একটি গ্রেনেড উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫১:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭৮ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরে তিনদিনের ব্যবধানে শহরের নির্মাধীন ড্রেন থেকে আরো একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শনিবার (২২শে সেপ্টেম্বর) সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় সম্প্রসারিত সড়কের নির্মানাধীন ড্রেন থেকে ওই গ্রেনেডটি উদ্ধার করা হয়।
গত ১৯ সেপ্টেম্বর একই স্থান থেকে একটি গ্রেনেড উদ্ধার হয়। শ্রমিকরা কাজ করার সময় ওই গ্রেনেডটি দেখতে পেলে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে নিস্ক্রিয় করে। শনিবার সকালে একই এলাকা থেকে দ্বিতীয় গ্রেনেডটি উদ্ধার হয়।
পুলিশ জানায়, শনিবার সকালে মাদ্রাসা মোড়ে নির্মাধীন ড্রেনে গ্রেনেড দেখে পুলিশে খবর দেয় শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিস্ক্রিয় করার জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত ড্রেন থেকে আরও একটি গ্রেনেড উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেনেডটি থানায় নিয়ে নিস্ক্রীয় করা হয়। গ্রেনেড দুটি বহুদিন আগের। তাই গ্রেনেডগুলি মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারনা করা হচ্ছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

নাটোরে আরো একটি গ্রেনেড উদ্ধার

আপডেট সময় : ১১:৫১:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮