রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

কালীগঞ্জ থেকে গ্রীল কেটে চুরি হওয়া ডিসকভার মটর সাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫০:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ থেকে গ্রীল কেটে চুরি হওয়া একটি বাজাজ ডিসকভার মটর সাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পোনা গ্রাম থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। তবে মোটর সাইকেলে চুরির সাথে জড়িত কাউকে আটক করতে পারিনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার এসআই অমিত কুমার দাস জানান, গত ৮ সেপ্টেম্বর উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের মৃত ইউসুফ আলী মন্ডলের ছেলে আশিক ইকবালের বাড়ির গ্রীল কেটে চোরেরা ১৩৫ সিসি বাজাজ ডিসকভার (ঝিনাইদহ ল ১১-০৮৪৫) লাল রংঙের একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, চুরির ঘটনায় থানায় মামলার পর তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত কুমার গোপন সংবাদ পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানি পুলিশের সহযোগিতায় পোনা গ্রাম থেকে মোটর সাইকেলটি উদ্ধার করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

কালীগঞ্জ থেকে গ্রীল কেটে চুরি হওয়া ডিসকভার মটর সাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার

আপডেট সময় : ১১:৫০:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮