সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি : নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৩৯:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার খাসকররা ইউনিয়নের রায়লক্ষ্মীপুর গ্রামের ইউনুচ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে বাড়ির গেটে তালা না দেয়ায় সহজেই বাড়ির গেট খুলে ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা গৃহকর্তা ইউনুচ আলী, তার স্ত্রী শাপলা খাতুন ও ছেলে শাহিন আলম ঘরে ছিল। ইউনুচ আলী জানান, ঘরে ঢুকেই ডাকাত দল নগদ টাকা খুঁজতে থাকে। তবে ঘরে খুব বেশি টাকা ছিল না। ডাকাতরা আমাকে ও ছেলেকে পিঠ মোড়া দিয়ে বেধে স্ত্রী শাপলার নিকট ২ হাজার টাকা চায়। টাকা দেয়ার পরে তারা আমাদের হত্যা করবে বলে হুমকি দেয় ও বাড়িতে যা আছে দিতে বলে। পরে ডাকাত দল বাড়ি তল্লাশি করে নগদ ৭৯ হাজার টাকা, নতুন জামা-কাপড়, কানের দুলসহ স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে। মোটা অংকের টাকা না পেয়ে ছোট ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেয় তারা। এ সময় বাধা দিলে ছেলেকে মারধর করে তারা। ছেলের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জানান, সকালে সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি : নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

আপডেট সময় : ০৮:৩৯:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮