সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

জামায়াত নেতাসহ আটক ৫ : ককটেল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:৪৭:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৮৬ বার পড়া হয়েছে

দামুড়হুদায় সরকারবিরোধী গোপন বৈঠকে পুলিশি অভিযান

নিউজ ডেস্ক: দামুড়হুদার কুড়–লগাছি প্রাথমিক বিদ্যালয়ের আমবাগানের ভিতরে সরকারবিরোধী গোপন বৈঠক করাকালে জামায়াতের এক নেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০-২৫ জন নেতাকর্মি পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৪টি ককটেল, চাঁদা আদায়ের রশিদ ও রোকন সংগ্রহের বই জব্দ করা হয়। আটককৃত জামায়াত নেতা উপজেলার মোক্তারপুর গ্রামের মৃত মওলা বক্সের ছেলে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আসাদুল হক (৫২)। মামলার অন্যান্য আসামীরা হলেন- নাস্তিপুর গ্রামের মৃত মফেল আলির ছেলে জয়নাল (৪৫) ও জয়নাল আলীর ছেলে সাগর (১৯), বোয়ালমারী গ্রামের নকিম শেখের ছেলে পটল শেখ (৪০) ও নাস্তিপুর গ্রামের রবিউল হকের ছেলে শফিউল আলম (৩০)।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোর ৫টার দিকে কুড়–লগাছি প্রাথমিক বিদ্যালয়েরে আমবাগানের ভিতরে ২০-২৫ জন জামায়াত নেতাকর্মি গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে আমিসহ সেকেন্ড অফিসার এসআই রাজিব হাসান, এস আই শামসুল, তপন কুমার নন্দী, কার্পাসডাঙ্গা ফাঁড়ি ইনচার্জ এসআই আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০-২৫ জন পালিয়ে যায়। এ ঘটনায় আটক একজনসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। একই রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী পটল শেখ, শফিউল আলম, জয়নাল ও সাগরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

জামায়াত নেতাসহ আটক ৫ : ককটেল উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৭:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮