সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

অপহরণ মামলায় জামিন হয়নি গ্রেফতারকৃত দুই আসামীর : সৃজনী এনজিওর

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:৩৩:২৪ পূর্বাহ্ণ, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৪২ বার পড়া হয়েছে

নির্বাহী পরিচালক ড. হারুন ও তার ছেলে পলাতক
নিউজ ডেস্ক:অপহরণ করে সৃজনী এনজিওর টর্চার সেলে ১৩ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হননি ঝিনাইদহের সৃজনী এনজিওর নির্বাহী পরিচালক ড. হারুন অর রশিদ ও তার ছেলে তামিম। মামলা দায়েরের পর থেকেই তারা পলাতক রয়েছেন। অন্যদিকে, এই মামলায় গ্রেফতার সৃজনীর নির্বাহী পরিচালক হারুনের চাচাতো ভাই লাভলু ও কর্মচারী ওহিদুজ্জামানের জামিন নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। গতকাল রোববার জামিনের আবেদন করা হলে বাদীর আইনজীবী এ্যাড. শ্রী গৌতম কুমার বিশ্বাস বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানী শেষে আসামী লাভলু ও ওহিদের জামিন নামঞ্জুর হয়। মালয়েশিয়া ভিত্তিক মেডিকো গ্রুপের এরিয়া ম্যানেজার ও মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরিফ হুসাইন বাদী হয়ে গত শুক্রবার ঝিনাইদহ সদর থানায় এই মামলা করেন। বাদীর অভিযোগ গত ২৬ আগষ্ট ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে সৃজনী এনজিওর নির্বাহী পরিচালক হারুন অর রশিদের নির্দেশে তার ছেলে তামিম তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেই থেকে আরিফ পবহাটী গ্রামে সৃজনীর হেড অফিসে ৯দিন ও হারুনের বাগান বাড়িতে ৪ দিন আটক ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা পিন্টু লাল দাস রোববার বলেন, আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

অপহরণ মামলায় জামিন হয়নি গ্রেফতারকৃত দুই আসামীর : সৃজনী এনজিওর

আপডেট সময় : ০৯:৩৩:২৪ পূর্বাহ্ণ, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮