বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

শংকরচন্দ্রে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মিঠু নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩০:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: কিছুতেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল, একদিক অবৈধ যানবহনের বেপরোয়া গতি অন্যদিকে বৈধ যানবহনের চালকের দ্রুতগতির কারণে দিনদিন বাড়ছে সড়কে মৃত্যুর মিছিল। সেই মিছিলে যোগ হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের যুবক মুন্না ওরফে মিঠু। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি করিমনের সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মিঠু। মুহুর্তের মধ্যেই এমন বিভীষিকাময় অপ্রত্যাশিত দৃশ্য থেকে প্রত্যক্ষদর্শীদের অনেকেই কিংকর্তব্যবিমুঢ়। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের পিয়ার আলীর ছেলে মুন্না ওরফে মিঠু (২৬) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বলদিয়া মাদ্রাসা মোড় থেকে নিজ বাড়ি ফুলবাড়ী গ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাইনেপাড়ার ছোট একটি মোড় অতিক্রম করতে গিয়ে সামনে থেকে আসা একটি স্যালো মেশিন চালিত করিমন গাড়ীর সাথে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্র্শীরা ছুটে এসে তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মুহুর্তের মধ্যেই এমন বিভীষিকাময় অপ্রত্যাশিত দৃশ্য থেকে প্রত্যক্ষদর্শীদের কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তিতুদহ ক্যাম্প ইনচার্জ কিশোরের নেত্বতে একটি দল। তারা ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনে লাশ উদ্ধার করে। তবে এঘটনায় কোন অভিযোগ না থাকায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত মুন্নার লাশ নিজ গ্রামের কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

শংকরচন্দ্রে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মিঠু নিহত

আপডেট সময় : ১০:৩০:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮