রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

গাংনীতে ১৩টি ককটেল ও ৬০টি পটকা উদ্ধারসহ

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:১৭:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৫২ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মি আটক
নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৩জন নেতাকর্মিকে আটক করেছে গাংনী থানা পুলিশ। তাদের কাছ থেকে ১৩টি ককটেল ও ৬০টি পটকা উদ্ধারের দাবি করেছে পুলিশ। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালান। গ্রেফতারকৃতদের মধ্যে কাজীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী খবির উদ্দীন রয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রামের আক্তারুল ইসলাম, আমিনুল ইসলাম, মিন্টু মিয়া, আব্দুল মজিদ, সোনাহার, শের আলী, নজরুল ইসলামসহ ২৩ জনকে আটক করে। পুলিশ জানিয়েছে, গাংনী উপজেলার পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আটককৃতরা সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা করতে নাশকতার পরিকল্পনা করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১৩টি হাতবোমা ও ৬০টি চকলেট বোমা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দিয়ে বেলা ১০টার দিকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানা পুলিশের অভিযানেও বিভিন্ন মামলায় আরো ১৫ জনকে আটক করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

গাংনীতে ১৩টি ককটেল ও ৬০টি পটকা উদ্ধারসহ

আপডেট সময় : ০৯:১৭:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮