বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

ট্রাকে মিললো ৮শ’ বোতল ফেন্সিডিল : একজন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:১০:১৮ পূর্বাহ্ণ, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৪৫ বার পড়া হয়েছে

মেহেরপুরে সবজি বোঝাই ট্রাকে জেলা গোয়েন্দা পুলিশের তল্লাশি

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার সাহেবপুরে সবজি বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৮শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ডিবি’র ওসি শাহীন উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এসময় ট্রাকের হেল্পার বামনপাড়া গ্রামের মতিনের ছেলে মামনুকে আটক করা হয় এবং ট্রাকটিকেও জব্দ করা হয়েছে। ডিবি’র ওসি শাহীন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় সাহেবপুর থেকে একটি সবজি বোঝাই ট্রাকে ফেন্সিডিল পাচার করা হচ্ছে। সে মতে সাহেবপুরে অভিযান চালিয়ে ট্রাকটি থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। ট্রাকের পুরো সবজি নিচে নামিয়ে তার মধ্যে থেকে ৮টি ক্যারেটে ৮শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল পাচারের মূল হোতা ও ট্রাক চালক পালিয়ে যায়। তবে মামুন নামের একজন আটক করা হয়। ডিবি’র ওসি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

ট্রাকে মিললো ৮শ’ বোতল ফেন্সিডিল : একজন আটক

আপডেট সময় : ০৯:১০:১৮ পূর্বাহ্ণ, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮