রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মি আটক : ৬টি বোমা উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৬০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় নাশকতা পরিকল্পনার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় নাশকতা পরিকল্পনার অভিযোগে ১১জন বিএনপি-জামায়াত কর্মিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ৬টি বোমা উদ্ধার করে পুলিশ। গতকাল রবিবার রাত ১০টার দিকে উপজেলার আসমানখালি বাজার থেকে এদেরকে আটক করা হয়। আলমডাঙ্গা থানা সুত্রে জানা গেছে, গতকাল রবিবার আসমানখালি বাজারে নাশকতা চেষ্টায় বিএনপি-জামাতের কর্মিরা একত্রিত হলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পারদূর্গাপুর গ্রামের হাসেম আলীর ছেলে খায়রুল ইসলাম (৪০), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে আব্দুল মান্নান (৫৮), হাটবোয়ালিয়া গ্রামের সমরু হুদার ছেলে সোহেল হুদা (৪১), একই গ্রামের মৃত রবিউল হুদার ছেলে আতাউল হুদা (৩৩), শালিখা গ্রামের আব্দুর বারীর ছেলে হাসানুজ্জামান (৩৩), একই গ্রামের হারুন অর রশীদের ছেলে আনিসুর রহমান (৫৫), মৃত নবিছদ্দিনের ছেলে রাজু আহমেদ (৪৩), গড়গড়ি গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে ইউনুস (৫০), একই গ্রামের বিশারত আলীর ছেলে দোলোয়ার(৩০), আলিয়াট নগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে হেলাল উদ্দিন (৫০) ও নান্দবার গ্রামের আব্দুল কাদেরের ছেলে গোলাম রসুলকে (৪২) আটক করে। থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির জানান, আটককৃতরা আসমানখালি বাজারের ভুমি অফিস ও পশুহাসপাতালের মধ্যবর্তী স্থানে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলো। সংবাদ পেয়ে তাদেরকে আটক হয় এবং তাদের কাছ থেকে ৬টি বোমা উদ্ধার করা হয়। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মি আটক : ৬টি বোমা উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৩:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮