রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন নদীতে অবৈধভাবে দেওয়া বাঁধ অপসারণ করেছে

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:৩২:১২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদীতে অবৈধভাবে দেওয়া বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ১ সপ্তাহে কয়েকদফা অভিযান চালিয়ে সদর উপজেলার কালিচরনপুর, দোগাছি, ঘোড়শাল, ফুরসন্দি, গান্না ইউনিয়নের নবগঙ্গা, ফটকি, রাজারামের খাল, কুঠি দুর্গাপুর ও কালুহাটি খালসহ বিভিন্ন নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এসময় নদী ও খালের মাঝে অবৈধ বাঁধ দখলদারদের বাঁশ খুটি পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এতে করে এলাকায় হাজার হাজার একর রোপা আমনের ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়া থেকে রক্ষা পেল। এলাকায় ফিরে এসেছে স্বস্থি। বর্ষার শুরুতেই এক শ্রেনির ভুমি দস্যুরা নিজের পেশি শক্তির জোরে এসব সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে মৎস্য শিকার করতো। বাধের কারনে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, বর্ষার পুরা মৌসুমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সদস্য ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন নদীতে অবৈধভাবে দেওয়া বাঁধ অপসারণ করেছে

আপডেট সময় : ১২:৩২:১২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮