শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

আলমডাঙ্গার নতিডাঙ্গায় গলায় ছুরি ধরে কাধে ইঞ্জেকশন পুশ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৭:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ আগস্ট ২০১৮
  • ৭৫১ বার পড়া হয়েছে

গৃহবধূকে অজ্ঞান করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট!

চুয়াডাঙ্গা প্রতিনিধি:আলমডাঙ্গার উপজেলার নতিডাঙ্গায় দিনদুপুরে “ফিল্ম স্টাইলে” পানি খাওয়ার কথা বলে গৃহবধূর গলায় ছুরি ধরে কাধে অজ্ঞানের ইঞ্জেকশন পুশ করে নগদ ২৭ হাজার টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে একদল দূর্বৃত্ত। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নতিডাঙ্গা গ্রামের মাঠপাড়ায় রিপনের স্ত্রী সিমা খাতুনের সাথে ঘটনা ঘটে।জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা মাঠপাড়ার রিপনের স্ত্রী সিমা (২৮) প্রতিদিনের ন্যায় নিজ বাড়িতে রান্না করছিলো। এমতাবস্থায় অপরিচিত দুইজন ব্যক্তি বাড়ির মধ্যে পানি খাবারের কথা বলে প্রবেশ করে। সিমা পানি দেওয়ার জন্য ঘরে প্রবেশের সময় পিছু থেকে সিমার গলায় ছুরি ধরে। আলমারির ডয়ারে ও প্যান্টের পকেটে থাকা ২৭ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। এসময় ঘরের বাইরে থাকা প্যান্টের মধ্যে ১০ হাজার টাকা নেওয়ার চেষ্টাকালে সিমা চিৎকার করলে দূর্বৃত্তরা তার কাধে অজ্ঞানের ইনঞ্জেকশন পুশ করে সিমাকে অজ্ঞান করে সটকে পড়ে দূর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে গতকাল সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে মুন্সিগঞ্জ ফাড়ি পুলিশ।মুন্সিগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ আলমঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছি। অপরাধীদের আটকে অভিযান চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গার নতিডাঙ্গায় গলায় ছুরি ধরে কাধে ইঞ্জেকশন পুশ

আপডেট সময় : ১০:৫৭:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ আগস্ট ২০১৮