শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নান্দাইলে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আঃ হাই এর সংবাদ সম্মেলন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:১৪:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ৫ আগস্ট ২০১৮
  • ৭৫৪ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৫৪, ময়মনসিংহের- ৯ (নান্দাইল) আসনে ১১তম জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট আব্দুল হাই সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৪ঠা আগস্ট) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে মো. মঈনুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডেপুটি এটর্নী জেনারেল (ডিএজি), সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট আব্দুল হাই। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল-৯ আসনে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী। দলীয় কোন্দল ভেঙ্গে নান্দাইল আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ করতে আমার সুদীর্ঘ রাজনৈতিক কর্মকা-ে এ আসনের মানুষ আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন।” তাই তিনি পুন: নান্দাইল-৯ আসন থেকে মনোনয়ন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন। তিনি নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের জনসমর্থন আদায় ও মনোনয়ন প্রার্থী হিসাবে গনসংযোগ করছেন। এরপূর্বেও ২০০৮ সনে নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন। দলের স্বার্থে নির্বাচন থেকে সরে দাড়াতে হয়েছিলো। তিনি ব্যক্তি উদ্যোগে এ্যাডভোকেট আব্দুল হাই কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন,“নান্দাইল আসন থেকে মনোনয়ন পেয়ে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত সহ উপজেলার জনগণের সুখে-দুঃখে সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এছাড়া মনোনয়ন না পেলেও দলীয় সিদ্ধান্তে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সর্বশক্তি দিয়ে কাজ করবেন বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এসময় স্থানীয় আওয়ামীলীগ,অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

নান্দাইলে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আঃ হাই এর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:১৪:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ৫ আগস্ট ২০১৮