সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

ফসল রক্ষা করবে লেজার রশ্মি

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩৪:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কীটপতঙ্গ এবং ইঁদুরের হাত থেকে চাষবাসের ফসলকে রক্ষা করতে এবার নতুন এক লেজার টেকনোলজির আবিষ্কার করেছেন বিজ্ঞানিরা।

এ টেকনোলজির নাম দেয়া হয়েছে ‘লেজার ফেন্স’। সম্প্রতি লিভারপুলের জন মুরস ইউনিভার্সিটির একদল গবেষক নতুন এই আবিষ্কারের কথা জানিয়েছেন।

চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং স্পেনে এ টেকনোলজি পরীক্ষামূলকভাবে চালানো হবে।

ন্যাশনাল ফারমার্স ইউনিয়ন (এনএফইউ) বলছে, এর ফলে চাষাবাদের ফসল থেকে ইঁদুর এবং কীটপতঙ্গকে তাড়ানো সম্ভব হবে। সেইসঙ্গে চাষাবাদে এটি খুবই কাজে আসবে।

ইউরোপিয়ান কমিশন এ গবেষণা প্রকল্পে ১৭ লাখ ইউরো তহবিল সহায়তা দিয়েছে।

প্রকল্পের সমন্বয়কারী ড. অ্যালেক্স ম্যাসন বলেন, লেজারটি ইতোমধ্যে বানানো হয়েছে। বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারের জন্য এটি বাণিজ্যিকভাবে তৈরি করা হয়েছে। কিন্তু আমরা কৃষিখাতে একে ব্যবহার করতে চাইছি। আমরা আশা করছি ইঁদুর, শিয়াল এবং খরগোশের ক্ষেত্রেও এটি ভালোভাবে কাজ করবে।

বিজ্ঞানিরা বলছেন, ফসল রক্ষা করতে জমিতে কীটনাশকের ব্যবহারে অনেক সময় পাখিরা মারা যায়। এ ক্ষেত্রে  লেজার টেকনোলজি পরীক্ষার মাধ্যমে এলাকায় ক্ষতি কমবে  ৫০ শতাংশ। আর পাখিদের মৃত্যু কমবে প্রায় ৮০ শতাংশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

ফসল রক্ষা করবে লেজার রশ্মি

আপডেট সময় : ০৪:৩৪:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬