বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

চাঁদপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে মনোয়ার উদ্দিন যোগদান করেছেন। বুধবার (১১ মার্চ ২০২৬) বিদায়ী নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবিরের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

মনোয়ার উদ্দিন ২০০৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-তে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকৌশলী হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। পরে নারায়ণগঞ্জে এলজিইডির তত্ত্বাবধায়ক প্রৌকশলী দপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে ১ বছর কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঝিনাইদহ জেলায় টানা ৬ বছর নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নতুন কর্মস্থল চাঁদপুরের দায়িত্ব গ্রহণের পর মনোয়ার উদ্দিন বলেন, চাঁদপুর জেলার গ্রামীণ সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্পগুলোকে আরও গতিশীল ও মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য তিনি কাজ করবেন। পাশাপাশি টেকসই অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং মানুষের চলাচল সহজ করতে এলজিইডির উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার পরিকল্পনা রয়েছে তার।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় চাঁদপুর জেলার সার্বিক অবকাঠামো উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে এলজিইডির কার্যক্রমকে আরও কার্যকর করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

আপডেট সময় : ১০:৫৩:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬