বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল

চাঁদপুরে অনলাইন সংবাদমাধ্যম বিডি কারেন্ট নিউজের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদীকে ফুলের শুভেচ্ছা জানান পোর্টালের সম্পাদক ও চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ মহসীন। 

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরে অনলাইন সংবাদমাধ্যম বিডি কারেন্ট নিউজ ২৪-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের চেয়ারম্যান ঘাটস্থ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের প্রধান দায়িত্ব। বিভেদ ভুলে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বিডি কারেন্ট নিউজ ২৪-এর সম্পাদক ও চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ মহসীনের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক এস. এম. মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী নুরুল আমিন খান আকাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম মন্টু এবং দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল বি. এম. মোস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর খবরের বার্তা সম্পাদক আহাম্মদ উল্লাহ, দৈনিক চাঁদপুর সময়ের প্রকাশক মো. এরশাদ খান, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন রানা, নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ীর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানসহ স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল

আপডেট সময় : ০৩:২৫:৩৫ অপরাহ্ণ, বুধবার, ১১ মার্চ ২০২৬