বুধবার (১১ মার্চ) দুপুরে এলজিইডি চাঁদপুর কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির।
তিনি আরও বলেন, সরকারি চাকরির প্রয়োজনে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে চাঁদপুরে কাজ করার অভিজ্ঞতা আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আশা করি ভবিষ্যতেও এলজিইডি চাঁদপুর জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নবাগত নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বক্তব্য রাখেন। তিনি বলেন, চাঁদপুরে যোগদান করতে পেরে আমি আনন্দিত। পূর্বসূরীর ধারাবাহিকতা বজায় রেখে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।
চাঁদপুর এলজিইডির বিদায়ী নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবিরকে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় নবাগত নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নিয়ে অভিনন্দন জানান এলজিইডি চাঁদপুরের ঠিকাদার, কর্মকর্তা ও কর্মচারীরা।”
এ সময় এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মুঃ ইসতিয়াক হাসান’ সহকারী প্রকৌশলী মুকুল হোসেন, প্রত্যাশা চাকমা, উপ সহকারী প্রকৌশলী মো: শাহজাহান আলমগীর, নূরুল ইসলাম, সজীব হোসেন, সহকারী প্রকৌশলী-১ (সিভিল)’ মোঃ তাহসিনুল হোসেন মুকুল, সদর উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী, কমিউনিটি ওরগানাইজার রফিকুল ইসলাম, হিসাব রক্ষক খোরশেদ আলম, অফিস সহকারী গোলাম মোর্শেদ, হিসাব সহকারি মনির হোসেন, বিমল চন্দ্র শীল, কম্পিউটার অপারেটর মোশারফ হোসেন, অফিস সহকারী নজরুল ইসলামসহ এলজিইডি চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বিদায়ী নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির এলজিইডির সদর দপ্তরে পকল্প পরিচালক হিসেবে যোগদান করেছেন। অন্যদিকে সদর দপ্তরে থেকে বদলি হয়ে চাঁদপুরে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন মনোয়ার উদ্দিন।

















































