সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কোরিয়া-জাপানের আকাশে ঢুকে পড়ল চীনা যুদ্ধবিমান !

  • আপডেট সময় : ০৩:৪৮:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে আবারও মহড়া চালিয়েছে চীনের বিমান বাহিনী। এসময় জাপান সাগরে পৌঁছে যায় তারা। বেইজিংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফাইটার ও বম্বার নিয়ে ওই মহড়া চালায় তারা। চীনের এয়ার ফোর্সের মুখপাত্র জানিয়েছেন, এই মহড়া পূর্বপরিকল্পিত। এ সাগর যে জাপানের নয়, সেকথাও উল্লেখ করে চীন।

এ ব্যাপারে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি এসইউ-৩০, দুটি এইচ-৬ বম্বার ও একটি টিইউ-১৫৪ বিমান ছিল ওই মহড়ায়। সিওলে দক্ষিণ কোরিয়ার যুগ্ম প্রধান বলেন, কোরিয়ার এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়েছিল চীনের যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গে কোরিয়ান ফাইটার জেট পাঠিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরে জাপানের সমুদ্রসীমায় প্রবেশ করে চীনের যুদ্ধজাহাজ। পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপ নিয়ে চীন-জাপানের বিবাদ দীর্ঘদিনের। সেই বিতর্কিত সমুদ্রসীমায় চীনের তিনটি যুদ্ধজাহাজ এক ঘণ্টারও বেশি সময় ধরে ছিল বলে দাবি জাপানের। জাপানের সমুদ্রসীমা অতিক্রম করা কিংবা সেনকাকু দ্বীপের কাছে চীনা যুদ্ধজাহাজের আনাগোনার বিষয়ে বেইজিংয়ের বক্তব্য, ওইগুলো সাধারণ চীনা লাইনার, স্বাভাবিক নিয়মেই চলছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

কোরিয়া-জাপানের আকাশে ঢুকে পড়ল চীনা যুদ্ধবিমান !

আপডেট সময় : ০৩:৪৮:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭