শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

সন্ধ্যায় জরুরি চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনা চিকিৎসক দল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৭৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চীনা প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছাবে। ঢাকায় চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চীনা দূতাবাস জানিয়েছে, চীনের জরুরি চিকিৎসা দলটি বিশেষজ্ঞ চিকিৎসক-নার্সদের সমন্বয়ে গঠিত। বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের অনুরোধে এই চিকিৎসা দল আজ সন্ধ্যায় ঢাকায় আসছে। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ রোগীদের তারা জরুরি চিকিৎসাসেবা দেবে। তারা প্রয়োজনীয় সব সহায়তা ও মূল্যায়নের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবে।

চীনা দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসা নিয়ে আজ সকালে চীনের বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলে পরামর্শ করেছে। তারা গুরুতর দগ্ধ বেশ কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন করে। যৌথ চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করে। আলোচনায় যোগ দেন বার্ন, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা।

যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা–সহায়তা দিতে গতকাল বুধবার ঢাকায় আসে ভারতের চার সদস্যের প্রতিনিধিদল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭

সন্ধ্যায় জরুরি চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনা চিকিৎসক দল

আপডেট সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫