শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জেনে নিন যে বিয়ের শাড়ির দৈর্ঘ্য ৩ কি.মি, ধরতে লাগল আড়াইশ শিশু !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৩:৫১ অপরাহ্ণ, সোমবার, ২ অক্টোবর ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আজব দুনিয়া, আজব সব মানুষের কাজ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে এক বিউটিশিয়ান (৩.২ কি.মি) দুই মাইল লম্বা বিয়ের শাড়ি পরেছেন।

আর ওই দুই মাইল লম্বা শাড়ি ধরার জন্য প্রায় আড়াইশো শিক্ষার্থীকে ব্যবহার করা হয়েছে। গিনেস বুকে রেকর্ড গড়ার আশায় নাকি এমনটা করেছেন তিনি।

তবে এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে দেশটিতে। কেন শিশুদের এ কাজে ব্যবহার করা হলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কার শিশু সুরক্ষা কর্তৃপক্ষ।

শহরের একটি প্রাইমারি স্কুলের আড়াইশোরো বেশি শিক্ষার্থী বৃহস্পতিবার ক্যান্ডি রোডের পাশে দাঁড়িয়েছিল, দুই মাইল লম্বা বিয়ের শাড়ি ধরার জন্যই শিশুরা রাস্তার ধারে দাঁড় করানো হয়েছিল।

ওই শাড়ি পরিহিত বিউটিশিয়ান দাবি করছেন এটিই বিশ্বে সবচেয়ে লম্বা বিয়ের শাড়ি। তিনি মনে করছেন এই বিয়ের শাড়ি গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করে নেবে।

কেন্দ্রীয় প্রদেশের মুখ্যমন্ত্রী সারাথ একনায়েকের পৃষ্ঠপোষকতায় ক্যান্ডির রাস্তাতেই ওই শাড়ি প্রদর্শনের আয়োজনটি করা হয়।

সূর্যের তাপে রাস্তার ধারে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা শিশুরা দাঁড়িয়েছিল, কোন মানবিকতায়, কী ভেবে স্কুলের শিশুদের এ কাজে ব্যবহার করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছে এডুকেশন ইউনিয়নগুলো, ব্যাপক বিতর্কও তৈরি হয়েছে। তিন মাইল লম্বা ওই শাড়ি প্রদর্শনের আয়োজনটি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেনে নিন যে বিয়ের শাড়ির দৈর্ঘ্য ৩ কি.মি, ধরতে লাগল আড়াইশ শিশু !

আপডেট সময় : ০১:৫৩:৫১ অপরাহ্ণ, সোমবার, ২ অক্টোবর ২০১৭