শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ফিফার বর্ষসেরা ফুটবলার রোনালদো !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে টপকে ফিফা বর্ষসেরা পুরস্কার জিতলেন চারবারের বর্ষসেরা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৬ ব্যালন ডি’অর জয়ী রোনালদো এবারের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের তালিকায় শীর্ষ তিনে মনোনয়ন পান। তিনি ছাড়াও এ তালিকায় আরও রয়েছেন অ্যান্তোনিও গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ/ফ্রান্স) এবং লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা)।

বর্ষসেরা হওয়ার জন্য ব্যবহার করা হয় ভোটিং পদ্ধতি। যেখানে বিশ্বের প্রতিটি দেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও কোচের ভোটে ৫০ শতাংশ নির্বাচিত হয়। আর বাকি ৫০ শতাংশ অনলাইনে সমর্থক (২৫ শতাংশ) ও বিশেষ কিছু সাংবাদিকের ভোটে (২৫ শতাংশ) নির্বাচিত হয়।

সর্বোচ্চ গোলস্কোরার (৫১টি) হিসেবে ২০১৬ সাল শেষ করেছেন বার্সেলোনা আইকন মেসি। কাতালানদের টানা দ্বিতীয় লা লিগা ও কোপা দেল রে এনে দিতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গতবছর জাতীয় দল আর্জেন্টিনাকে নিয়ে গেছেন কোপা আমেরিকার ফাইনালে।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইউরো জিতে পর্তুগালের জার্সিতে প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ নেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু তাই নয়, ফিফা ক্লাব ওয়ার্ল্ডকাপের ফাইনালে হ্যাটট্রিক করে গত বছরটা অবিস্মরণীয় করে রাখেন সিআর সেভেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ফিফার বর্ষসেরা ফুটবলার রোনালদো !

আপডেট সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭