বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

২০২১ সালের পর একটি বাড়ি একটি খামার প্রকল্প থাকবে না: অর্থমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৭:৫২ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর ফলে ২০২১ সালের পর একটি বাড়ি একটি খামার প্রকল্প আর থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে পল্লী সঞ্চয় ব্যাংকের অনলাইন ব্যাংকিং কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার।

২০১৪ সালের ২ জুলাই জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘পল্লী সঞ্চয় ব্যাংক আইন-২০১৪ জাতীয় সংসদে উপস্থাপন করলে তা পাস হয়। এই আইনের বিধান অনুযায়ী এ ব্যাংকের মালিকানা থাকবে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগী সমিতিগুলোর হাতে। এদের হাতে ৪৯ শতাংশ এবং সরকারের হাতে থাকবে ৫১ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, সারা দেশের মানুষকে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’-এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে এখনো সবাই এর আওতাভুক্ত হয়নি। আশা করছি সবাই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন এ প্রকল্পের আর প্রয়োজন থাকবে না। অর্থাৎ ২০২০-২০২১ সালে প্রকল্পটি আর চালু রাখার প্রয়োজন হবে না।

তিনি বলেন, ১৯৮৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে দেশের মানুষের মধ্যে সঞ্চয়মুখী মনোভাব গড়ে উঠেছে। এটা দেশের অর্থনীতিতে একটা বড় পরিবর্তন। ক্ষুদ্র ঋণ বলতে এখন আর কিছু নেই। এখন মানুষ গ্রুপভিত্তিক ঋণ নেয়। এসব ঋণ নিয়ে যৌথভাবে কৃষি ব্যবসা করে।

অর্থমন্ত্রী বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ৪৮৫টি শাখাকে অনলাইনে রূপান্তরিত করা হচ্ছে। এটা খুবই ভালো খবর। বাংলাদেশে আর কোনো ব্যাংক এত বড় কার্যক্রম গ্রহণ করতে পারেনি।

ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার বলেন, ‘কোনো ব্যাংক ৮ শতাংশ সুদে ঋণ দিতে পারে না। কিন্তু পল্লী সঞ্চয় ব্যাংক ৮ শতাংশ সুদে ঋণ দিচ্ছে। এ ব্যাংকটি মৌসুমী ঋণও দিয়ে থাকে।

তিনি বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়েও শাখা নিয়ে যেতে চায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

২০২১ সালের পর একটি বাড়ি একটি খামার প্রকল্প থাকবে না: অর্থমন্ত্রী !

আপডেট সময় : ০৫:১৭:৫২ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭