রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

নতুন সুবিধায় কোম্পানি, সমবায় ও এনজিও !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৮:৩৯ অপরাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কোম্পানি, সমবায় সমিতি ও এনজিওর ক্ষেত্রে উৎসে কর প্রদান এবং রিটার্ন দাখিলের জন্য আর একাধিক কর অঞ্চলে যেতে হবে না। করদাতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে উৎসে কর ব্যবস্থাপনাকে আরো সহজ করার জন্য নতুন অধিক্ষেত্র আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন আদেশ অনুযায়ী কোনো কোম্পানি বা সমবায় সমিতি বা এনজিও কর্তৃক উৎসে কর্তিত বা সংগৃহীত কর তাদের নির্ধারিত কর অঞ্চল বা ইউনিটের অনুকূলে সরকারি কোষাগারে জমা এবং উৎসে করের রিটার্নও দাখিল করতে পারবে।

এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, সম্মানিত করদাতাদের হয়রানি রোধ করতে এনবিআর কাজ করে যাচ্ছে। উৎসে কর রাজস্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উৎসে করের অধিক্ষেত্র সংশোধনের মাধ্যমে কোম্পানি, সমবায় সমিতি ও এনজিও করদাতারা আরো সহজভাবে কর পরিশোধের সুযোগ পাবে।

এনবিআর সূত্র আরো জানায়, করদাতারা যাতে আরো সহজে কর পরিপালন করতে পারেন সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড নিয়মিত কর ব্যবস্থাপনা সংস্কারের মাধ্যমে কর ব্যবস্থাকে অধিকতর সহজ, আধুনিক ও যুগোপযোগী করে যাচ্ছে। এর অংশ হিসেবে কোম্পানি, সমবায় সমিতি ও এনজিওর উৎসে করের অধিক্ষেত্র সংশোধন করা হয়েছে।

আগে কোনো কোম্পানি বা কোনো সমবায় সমিতি বা এনজিও কর্তৃক বিভিন্ন খাতে উৎসে কর্তিত বা সংগৃহীত কর  একাধিক কর অঞ্চল বা ইউনিটের কোডে সরকারি কোষাগারে জমা করতে হতো। এছাড়াও একটি কোম্পানিকে উৎসে কর পরিপালনের জন্য একাধিক কর অঞ্চল বা ইউনিটে রিপোর্ট করতে হতো। ফলে কোম্পানিসমূহ কর পরিপালনে অসুবিধার সম্মুখীন হতো। তাই করদাতাদের সুবিধার্থে উৎসে কর ব্যবস্থাপনাকে আরো সহজ করার জন্য নতুন অধিক্ষেত্র আদেশ জারি করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী কোনো কোম্পানি বা কোনো সমবায় সমিতি বা এনজিও কর্তৃক উৎসে কর্তিত বা সংগৃহীত কর তাদের কর নির্ধারণ যে কর অঞ্চল বা ইউনিটের অধিক্ষেত্রাধীন সে কর অঞ্চল বা ইউনিটের অনুকূলে সরকারি কোষাগারে জমা এবং উৎসে করের রিটার্নও সংশ্লিষ্ট কর অঞ্চলের দাখিল করতে পারবে। নতুন অধিক্ষেত্র আদেশটি বাংলাদেশের ব্যবসা পরিচালনা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

নতুন সুবিধায় কোম্পানি, সমবায় ও এনজিও !

আপডেট সময় : ১২:৪৮:৩৯ অপরাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭