শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে’

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৯:৩১ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৮৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সরকার জনগণের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের পর তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ) সবসময় তাদের অপকর্ম আমাদের (বিএনপি) ওপর চাপাতে চায়। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। এ হত্যার মাধ্যমে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ জনগণের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

আওয়ামী লীগের প্রশ্রয়েই এখন দুর্বৃত্তরা মাথা চাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব আরও বলেন, আজকে যেমন এমপি নিরাপদ নন, তেমনি সাধারণ মানুষও নন। এর কারণ হচ্ছে তারা আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে।এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

‘জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে’

আপডেট সময় : ০৬:১৯:৩১ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭