সোমবার | ৮ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের নির্বাচনী  গণসংযোগ Logo ইবিতে প্রশাসনের কমিটি থেকে পদত্যাগ বিএনপিপন্থী ৩ শিক্ষকের Logo খালেদা জিয়ার আশু সুস্থতা প্রত্যাশায় কয়রায় বিএনপির দোয়া মাহফিল Logo পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত  Logo পলাশবাড়ীতে ছাত্রলীগ কর্মীর চাইনিজ কুড়ালের আঘাতে জামায়াত নেতা আহত Logo মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারী আটক Logo নোবিপ্রবিতে শিবিরের ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোমরায় বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার Logo জীবননগর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মানিক, সম্পাদক রিপন

স্মার্টফোন হ্যাক করতে পারবে ব্রিটেন পুলিশ!

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৯:৫০ অপরাহ্ণ, রবিবার, ১ জানুয়ারি ২০১৭
  • ৮৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ব্রিটেনের পুলিশ এখন বৈধভাবেই যেকোনো স্মার্টফোন হ্যাক করতে এবং ইন্টারনেটে ব্রাউজিং করার সমস্ত ইতিহাস খতিয়ে দেখতে পারবে। স্নুপার্স চার্টার বা আঁড়িপাতার সনদ নামে একটি আইন শুক্রবার বলবৎ হওয়ার পর দেশটির পুলিশ এ ক্ষমতা পেয়েছে।

আনুষ্ঠানিকভাবে এ আইনের নাম রাখা হয়েছে ইনভেসটেগেটরি পাওয়ার্স বিল। এ আইনে অ্যাপ কোম্পানি এবং ইন্টারনেট সেবাদানকারী সংস্থগুলো প্রতিটি ব্যবহারকারীর চ্যাটসহ ইন্টারনেটের যাবতীয় কাজকর্মের সব তথ্য এক বছর সংরক্ষণ করতে বাধ্য থাকবে। পরে এসব তথ্য ব্রিটেনের আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রয়োজন মোতাবেক সংগ্রহ করতে পারবে। ব্রিটিশ সরকার দাবি করেছে, সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য এ আইনের প্রয়োজন রয়েছে।

অবশ্য ইন্টারনেট সেবাদানকারী সংস্থাগুলো ভিপিএন বা ভারচুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করতে পারবে না। কারণ ভিপিএন’র কঠোর সংকেত ব্যবস্থার মাধ্যমে তথ্য-আদান প্রদান হয়। এসব সংকেত সাধারণভাবে ভাঙতে পারে না ইন্টারনেট সেবাদানকারী সংস্থাগুলো।

তবে যাই হোক না কেন, ব্রিটেনের নতুন আইনকে সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তার ওপর মারাত্মক আঘাত হিসেবে গণ্য করছে দেশটির মানব ও নাগরিক অধিকার সংক্রান্ত সংস্থাগুলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের নির্বাচনী  গণসংযোগ

স্মার্টফোন হ্যাক করতে পারবে ব্রিটেন পুলিশ!

আপডেট সময় : ০১:৪৯:৫০ অপরাহ্ণ, রবিবার, ১ জানুয়ারি ২০১৭