রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৩:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১১ আগস্ট ২০২৫
  • ৮৩৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া সরকার। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে সোমবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

ক্যানবেরা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আলবানিজ সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ এবং দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানই মানবতার সেরা আশা।’

তিনি বলেন, ‘ইসরাইলি এবং ফিলিস্তিনি রাষ্ট্র স্থায়ী না হওয়া পর্যন্ত শান্তি কেবল অস্থায়ী হতে পারে।’

তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়া ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেবে।’ এই অধিকার বাস্তবে রূপ দিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করব।’

হামাসের হামলার প্রতিক্রিয়ায় প্রায় দুই বছর আগে গাজায় যুদ্ধ শুরু করার পর ফ্রান্স, ব্রিটেন এবং কানাডাসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনিদের রাষ্ট্রত্ব স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলবানিজ আরো বলেন, ‘এখানে সুযোগের একটি মুহূর্ত রয়েছে এবং অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে এটি কাজে লাগাবে’।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষের আশ্বাসের ওপর ভিত্তি করে যে ‘ভবিষ্যতের কোনও ফিলিস্তিনি রাষ্ট্রে হামাসের সন্ত্রাসীদের কোনও ভূমিকা থাকবে না’।

তবে গাজায় ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনও উপস্থিতি নেই, যা প্রায় দুই দশক ধরে হামাস কর্তৃক শাসিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৯:৫৩:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১১ আগস্ট ২০২৫