রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

বিধ্বস্ত রুশ বিমানের ‘ব্ল্যাক বক্স’ পাওয়া গেছে

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪৩:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৮৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কৃষ্ণসাগরে বিধ্বস্ত রাশিয়ার সামরিক বিমানের একটি ব্ল্যাক বক্স পাওয়া গেছে।
বিমানের ব্ল্যাক বক্সে ফ্লাইটের তথ্য-উপাত্ত সংরক্ষিত থাকে। এ থেকে জানা যায় বিমানটির সবশেষ অবস্থা। অর্থাৎ দুর্ঘটনার কারণ হয়তো এবার জানা যাবে।

রোববার রাশিয়ার টিইউ-১৫৪ শ্রেণির একটি জেট বিমান সোচি বিমানবন্দর থেকে সিরিয়ার লাটাকিয়ায় যাওয়ার পথে কৃষ্ণসাগরে ৯২ আরোহীসহ বিধ্বস্ত হয়। আরোহীদের কেউ বেঁচে নেই। বিশাল পরিসরে উদ্ধারাভিযান চলছে। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, একটি ব্ল্যাক বক্স পাওয়া গেছে।

বিমানের ৯২ আরোহীর মধ্যে রাশিয়ার সামরিক কর্মকর্তা, সংগীত দল ও সাংবাদিকরা ছিলেন। সিরিয়ায় মোতায়েন রুশ সেনাদের জন্য নতুন বছর উদযাপন উপলক্ষে বিনোদনমূলক অনুষ্ঠান করতে যাচ্ছিলেন তারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোচির আলদের বিমানবন্দর থেকে উড্ডয়নের ২০ মিনিট পর রাডার থেকে বিচ্ছিন্ন হয় টিইউ-১৫৪ বিমানটি। পরে মন্ত্রণালয় জানায়, বিমানটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে।

কয়েক শ উদ্ধারকর্মী তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন। বিমানের কয়েকটি টুকরো উদ্ধার করেছেন তারা। তবে বিমানের মূল কাঠামো এখনো পাওয়া যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৫ জনের মরদেহ এবং বিভিন্নজনের শরীরের দেড় শতাধিক টুকরো উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

বিধ্বস্ত রুশ বিমানের ‘ব্ল্যাক বক্স’ পাওয়া গেছে

আপডেট সময় : ০২:৪৩:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬