বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা এবারও ৬৫ টাকা !

  • আপডেট সময় : ১২:৫৬:২০ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গম বা আটার বাজারমূল্য হিসাব করে বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা ও সর্বোচ্চ এক হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও সর্বনিম্ন ফিতরার হার ছিল ৬৫ টাকা। তবে সর্বোচ্চ ফিতরার হার ৩৩০ টাকা বেড়েছে।

বৃহস্পতিবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয় বলে ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সামর্থ্য অনুযায়ী গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।

গম বা আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম এবং খেজুর, কিসমিস, পনির বা যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম ধরা হয়েছে।

এই হিসেবে এবার সর্বনিম্ন ৬৫ টাকা থেকে ১ হাজার ৯৮০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. মিজানুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন।

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা এবারও ৬৫ টাকা !

আপডেট সময় : ১২:৫৬:২০ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭