শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাত্র ৫৬ মিনিটে চক্কর দেয়া যায় যে দেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১১:০৬ অপরাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের বাসিন্দারা সারা দিনে নিজেদের দেশকে একবার নয়, অনেকবারই চক্কর লাগান! এ এক অদ্ভুত দেশ। ঝকঝকে নীল আকাশের নিচে অবস্থিত এই দেশটি পায়ে হেঁটে পুরোটা ঘুরতে লাগবে মাত্র ৫৬ মিনিট

ফ্রান্সের একেবারে পাশের দেশ মোনাকো। ফ্রান্স ঘিরে রেখেছে দেশটির তিনদিক। আর অন্য পাশে রয়েছে ইতালি। প্রাকৃতিক সৌন্দর্যে পৃথিবীর যে কোনও প্রান্তের পর্যটককে আকর্ষণ করবেই এই দেশ। কিন্তু দেশটির আয়তন মাত্র ২.০২ বর্গ কিলোমিটার!

২০১৫ সালে হওয়া আদশশুমারী অনুযায়ী, জনসংখ্যা মাত্র ৩৮,৪০০! আয়তনের দিক দিয়ে এই দেশ পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। তালিকায় ভ্যাটিকানের পরেই এর স্থান। যদিও আয়তনের তুলনায় এ দেশের জনঘনত্ব অনেকটাই বেশি। সেই দিক থেকে এই দেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ।

পৃথিবীর সব থেকে ছোট নামের ভ্রমণস্থল, যাবেন নাকি একবার! মোনাকোর বাসিন্দারা সারা দিনে দেশকে একবার নয়, অনেকবারই চক্কর লাগান! দেশের বাসিন্দারা সবাই প্রায় ধনী। সেই কারণে এখানে ফর্মূলা ওয়ান কার রেসিং খুবই জনপ্রিয়। দারুণ ঝাঁ চকচকে সব ক্যাসিনো রয়েছে এখানে। এদেশের মানুষদের কোনও আয়কর দিতে হয় না।

সব মিলিয়ে মোনাকো আয়তনে যতই ছোট হোক, পর্যটকদের কাছে তা দারুণ আকর্ষণীয়। এক ঘণ্টারও কম সময়ে যে দেশকে পুরোটা চক্কর কেটে ফেলা যায়, সেখানে আসতে তাই পর্যটকদের উৎসাহের কমতি নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাত্র ৫৬ মিনিটে চক্কর দেয়া যায় যে দেশ !

আপডেট সময় : ০২:১১:০৬ অপরাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭