শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

অ্যাপল অ্যাপ স্টোর থেকে উবার অ্যাপ সরিয়ে নেয়ার হুমকি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাম্প্রতিক সময়ে নানা সমালোচনার মুখে পড়েছে রাইড শেয়ারিং স্টার্টআপ উবার। তারই ধারাবাতহকতায় এবার টেক জায়ান্ট অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে উবার অ্যাপ তুলে দেয়ার হুমকি দিয়েছে। অভিযোগ উঠেছে, আইফোনে উবার তাদের অ্যাপে ‘জিওফেন্স’ ফিচার ব্যবহার করে আসছিল।

‘জিওফেন্স’ ফিচারটির ব্যবহারের নাম ফিঙ্গারপ্রিন্টিং। এটি ব্যবহারের ফলে একবার উবার অ্যাপ ডাউনলোড করে পরে ডিলিট করে দিলেও বা ফোন রিসেট করলেও তা আইফোন ট্র্যাক করতে পারে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল প্রধান টিম কুক কালানিককে এই ফিঙ্গারপ্রিন্টিং এর ব্যবহার বন্ধ না করলে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে উবার অ্যাপ তুলে নেয়ার হুমকি দেন। কেননা অ্যাপলের নিয়ম-নীতি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্টিং অভ্যাস পুরোপুরি নিষিদ্ধ।

বিশ্বের সবচেয়ে দামি এই স্টার্টআপ উবার সাম্প্রতিক সময়ে নানা সমালোচনার মুখে পড়েছে। লিঙ্গ বৈষম্য, পিআর সমস্যা এবং গোপনে গ্রাহককে ট্র্যাকিং নিয়ে বিপর্যয়ে রয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস, দ্য ভার্জ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

অ্যাপল অ্যাপ স্টোর থেকে উবার অ্যাপ সরিয়ে নেয়ার হুমকি !

আপডেট সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭