শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

মেক্সিকোয় আতশবাজির মার্কেটে বিস্ফোরণে..

  • আপডেট সময় : ০১:০৯:০০ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৮৯৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

মেক্সিকোয় একটি আতশবাজি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী মেক্সিকো সিটি থেকে ৩২ কিলোমিটার দূরে স্যান পাবলিটো নামে আতশবাজি মার্কেটে বিস্ফোরণ হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি। অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

মার্কেটে আগুন লাগার পর অসংখ্য বাজি বিস্ফোরিত হয়ে আকাশের দিকে উঠে যায়। ফুটেজ দেখে মনে হচ্ছে, কোনো যুদ্ধক্ষেত্রে একের পর এক বোমা ফুটছে। পুরো মার্কেট পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

এই মার্কেটে আতশবাজিসহ সব ধরনের বাজি বিক্রি করা হয়। আশপাশে রয়েছে বেশ কিছু কারখানা। মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় ৩০০ টন বিস্ফোরক ছিল সেখানে।

কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনো জানা যায়নি। বেশ কয়েকজন প্যারামেডিকস ও পুলিশ সদস্যকে ঘটনাস্থলে দেখা গেছে। স্থানীয়দের বিস্ফোরণস্থল এড়িয়ে চলতে বলা হয়েছে।

রাজ্য গভর্নর এরুভায়েল আভিলা জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেওয়াই এখন প্রধান কাজ। কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন।

স্থানীয় বাসিন্দা আলেজান্দ্র প্রিটেল বলেন, ‘বাজি ফোটার শব্দ আসতে থাকে এবং আমরা ভেবেছিলাম, পাশের কোনো বাজির দোকান থেকে শব্দ আসছে… কিন্তু কিছু সময় পর বুঝতে পারি পুরো মার্কেটে কোনো অঘটন ঘটছে।’

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি জানান, প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধারাভিযানে সাহায্য করছে।

২০০৫ সালে স্যান পাবলিটো মার্কেটে এ ধরনের বিস্ফোরণ ঘটেছিল। স্বাধীনতা দিবসের আগে ওই বিস্ফোরণে বেশ কিছু মানুষ আহত হয়েছিলেন।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

মেক্সিকোয় আতশবাজির মার্কেটে বিস্ফোরণে..

আপডেট সময় : ০১:০৯:০০ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬