রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

মোরাতার হ্যাটট্রিকে শীর্ষেই রিয়াল !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৬:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে রিয়ালকে টপকে শীর্ষে উঠেছিল বার্সা। তবে দুই ঘণ্টার মধ্যেই শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ। আলভারো মোরাতার হ্যাটট্রিকের উপর ভর করে লেগানেসকে ৪-২ গোলে হারিয়ে ফের শীর্ষে উঠে এলো তারা।

বুধবার রাতে লা লিগার ম্যাচটিতে ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও টনি ক্রুস বিশ্রামে থাকার এই ম্যাচে তারকা করিম বেনজেমাকেও প্রথম একাদশের বাইরে রাখা হয়।

মূল তারকারা না থাকলেও আট মিনিটের মধ্যে স্কোরলাইন ৩-০ করে সহজ জয়ের সম্ভাবনা জাগায় রিয়াল। তবে পয়েন্ট টেবিলের নিচের দিকের দলটিও কম যায়নি; দুই মিনিট ব্যবধানে তারাও দুটি গোল করে লড়াই জমিয়ে তোলে।

ম্যাচের ১৫ মিনিটে আসেনসিওয়ের পাস থেকে প্রথম গোল করেন রদ্রিগেজ। এর তিন মিনিট পর নাচো ফের্নান্দেসের হেড থেকে বল পেয়ে ফিরতি হেডে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান মোরাতা। আর ২৩ মিনিটে কোভাসিচের দারুণ পাস থেকে বল পেয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে কোনাকুনি উঁচু শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন স্পেনের এই স্ট্রাইকার।

ম্যাচের ৩২ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করে ব্যবধান কমান ব্রাজিলের মিডফিল্ডার গাব্রিয়েল। আর দুই মিনিট পর কর্নার থেকে উড়ে আসা বল অন্যের মাথা ছুঁইয়ে ফাঁকায় বল পেয়ে তা থেকে গোল করে খেলায় ফেরার ইঙ্গিত দেন স্বাগতিক দলের খেলোয়াড় লুসিয়ানো।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মোরাতা। রদ্রিগেজের ফ্রি কিকে মোরাতার ফ্লিক মার্টিন মান্তোভানির গায়ে লেগে জালে জড়ায়।  ম্যাচের ৮৮ মিনিটে গোলের সহজ সুযোগ পায় ভাসকেস।

এই জয়ের পর ২৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭১। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ৬৯।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

মোরাতার হ্যাটট্রিকে শীর্ষেই রিয়াল !

আপডেট সময় : ০১:৫৬:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭