রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

কিংবদন্তী আপনাকে শ্রদ্ধা…..

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫০:৫৩ অপরাহ্ণ, বুধবার, ৫ এপ্রিল ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে মাশরাফি বিন মর্তুজার অবসরের ঘোষণায় সারা দেশের ক্রিকেটপ্রেমীদের মতো তার সতীর্থরা ভীষণ আবেগাপ্লত হয়ে পড়েছেন। মঙ্গলবার আকস্মিকভাবে অবসরের ঘোষণা দেন মাশরাফি। শ্রীলংকার বিপক্ষে চলা টি-টোয়েন্টি সিরিজটির পরে আর এই জার্সিতে দেখা যাবে না ম্যাশকে।

তাকে নিয়ে ফেসবুকে সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ‘মাশরাফি ভাই, আন্তর্জাতিক টি২০তে আপনার অসাধারণ অর্জনের জন্য প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাকে মিস করবো, বিশেষ করে আমি। আপনি আমার ভাই, বন্ধু যার কাছে আমি সব বলতে পারি। আপনি যোদ্ধা, দক্ষ নেতা, অধিনায়ক এবং সত্যিকারের চ্যাম্পিয়ন। সত্যিই খারাপ লাগছে কিন্তু এভাবেই আমাদের জীবন অতিবাহিত হয়! একটি দলকে কীভাবে পরিবারের মতো চালাতে হয় আপনি শিখিয়েছেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কোনো সন্দেহ নেই আপনি অসাধারণ একজন খেলোয়াড় এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আপনি অনেক ভালো একজন মানুষ। ম্যাশ, আমরা আপনাকে ভালোবাসি। কিংবদন্তী আপনাকে শ্রদ্ধা।

তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, ‘আমাদের ক্যাপ্টেন মাশরাফি ভাইকে নিয়ে যতই বলা হোক না কেন তাতেও কম হয়ে যাবে। হয়তো তার কোনো বিশ্বরেকর্ড নেই কিংবা ৪০০/৫০০ উইকেট তিনি পাননি অন্য দেশের ক্রিকেট কিংবদন্তীদের মতো। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে নিজের মতো করে তিনি যে ছাপ রেখে গেছেন, তাতে কোনো সন্দেহ নেই।

বাংলাদেশ ক্রিকেটে যে পরিবর্তন এখন আমরা দেখছি এবং গর্ব করি সেটা তার নেতৃত্বে ভর করেই এসেছে। আমার কাছে এটা বিশ্বরেকর্ড কিংবা ৪০০ উইকেট নেয়ার মতোই। ড্রেসিং রুমকে কীভাবে পরিবারের মতো চালাতে হয় এবং প্রত্যাশিত ফলাফল অর্জন করতে হয় তিনি তার উদাহরণ সৃষ্টি করেছেন। মাশরাফি আমার কাছে জীবন্ত কিংবদন্তী।

আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা। ক্যাপ্টেন আপনাকে খুব মিস করবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

কিংবদন্তী আপনাকে শ্রদ্ধা…..

আপডেট সময় : ০১:৫০:৫৩ অপরাহ্ণ, বুধবার, ৫ এপ্রিল ২০১৭