খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সাতক্ষীরা এসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী পারভেজ মোশাররফ সভাপতি এবং সমাজবিজ্ঞান ডিসিপ্লিন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা কামাল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল ৫ মার্চ (বৃহস্পতিবার) ভোটের মাধ্যমে এই কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অনান্য নির্বাচিত প্রতিনিধিরা হলেন সাংগঠনিক সম্পাদক শরফুল আলম (শিক্ষা ২২), দপ্তর সম্পাদক:
মোকাররম বিল্লাহ (শিক্ষা ২৩), অর্থ সম্পাদক শাহরিয়ার পারভেজ (ইংরেজি ২৩), প্রচার সম্পাদক আবু বক্কার সিদ্দিক (এটি ২৩), নারী বিষয়ক সম্পাদক সোহেলী জান্নাত (বাংলা ২২),শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মো. আবিদ হাসান (ডিএস ২৩), ক্রীড়া সম্পাদক নাহিদ হাসান (বিএ ২৩), সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক (ভাস্কর্য ২৩)। এছাড়া কমিটির বাকি কার্যনির্বাহী সদস্যদের মনোনয়ন দিবে নতুন কমিটি।
খুবির সাতক্ষীরা এসোসিয়েশনের একটি স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন। নিজেদের ব্যক্তিত্ব বিকাশ এবং সমাজসেবাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে কয়েক বছর ধরে চলমান রয়েছে এই এসোসিয়েশনের পথচলা। বৃক্ষ রোপন, ভর্তি পরিক্ষা সহায়তা, রক্ত দান, অসহায় মানুষের পাশে দাড়ানো, ইফতার ও ইদ সামগ্রী বিতরণ সহ অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে এসোসিয়েশনটি।























































