রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

শ্রীলঙ্কার টি-২০ দল ঘোষণা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৩:৩৫ অপরাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টাইগারদের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজে না থাকলেও ফিটনেস পরীক্ষায় নিজেকে প্রমাণ করে লঙ্কার টি-২০ দলে জায়গা করে নিয়েছেন ডানহাতি পেসার লাসিথ মালিঙ্গা। অন্যদিকে, দলে নেই কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সিরিজ সেরা ছিলেন মেন্ডিস। মূলত টানা ক্রিকেট খেলার মধ্যে থাকার কারণে কুশল মেন্ডিসকে বিশ্রামের জন্য সুযোগ করে দিতেই রাখা হয়নি টি-২০ স্কোয়াডে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক সনথ জয়সুরিয়া। এছাড়া, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ যাওয়ার পর এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়নি দিনেশ চান্দিমালকে।

অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের জন্য ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া কুশাল পেরেরা ফিরেছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। যদিও মারমুখী এ ব্যাটসম্যানের আসন্ন সিরিজে খেলা নিয়ে রয়েছে শঙ্কা। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট হলে তবেই একাদশে জায়গা পাবেন কুশাল পেরেরা। টি-২০ সিরিজের আগে ফিটনেস ফিরে না পেলে দল থেকে আবারো ছিটকে যেতে পারেন বাঁ-হাতি উদ্বোধনী এ ব্যাটসম্যান।

এছাড়া, টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো খেলা অলরাউন্ডার থিসারা পেরেরাও দলে ফিরেছেন। এর আগে ‍অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে ছিলেন না তিনি। এদিকে, শ্রীলঙ্কা শিবিরে ফেরার জন্য নিয়মিত অধিনায়ক ম্যাথিউসের অপেক্ষাটা আপাতত আরও বাড়ছে। ফলে অধিনায়ক হিসেবে উপুল থারাঙ্গাই থাকছেন।

উল্লেখ্য, আগামী ৪ ও ৬ এপ্রিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শ্রীলঙ্কা সফরের সমাপ্তি টানবে টিম বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াডঃ উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, দানুশকা গুনাথিলাকা, কুশাল পেরেরা, লাথিস মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, ভিকুম সঞ্জয়, মিলিন্দা শিরিওয়ার্ধনে, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, লক্ষন সান্দাকান, সেহান জয়সুরিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

শ্রীলঙ্কার টি-২০ দল ঘোষণা !

আপডেট সময় : ১২:৩৩:৩৫ অপরাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭